• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০ নারী থেকে ৩১ লাখ টাকা হাতিয়ে নেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিলাসবহুল রেস্তোরাঁ, দামি কফিশপে আড্ডা ও দামি গাড়ির ছবি দিয়ে সাজানো ইনস্টাগ্রাম পোস্ট দেখে বিক্রান্ত তোমরকে একজন সফল ব্যবসায়ী বলে মনে হতো। তার জীবনযাপন ছিল অত্যন্ত বিলাসবহুল ও জাঁকজমকপূর্ণ। কিন্তু পুলিশ বলছে, ২৩ বছর বয়সী এই তরুণ এসব ছবি ব্যবহার করে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব করতেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২০ জনের কাছ থেকে ২৪ লাখ রুপি (প্রায় ৩১ লাখ ২৪ হাজার টাকা) হাতিয়ে নিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিক্রান্ত তার বিলাসবহুল জীবনযাপনের ছবি দেখিয়ে তরুণীদের আকৃষ্ট করতেন। তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতিও দিতেন। তবে কারও সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। এর মধ্যে নানা কৌশলে প্রায় ২০ তরুণীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

করোল বাগ থানায় কর্মরত এক নারী কনস্টেবল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে মামলা করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। দিল্লি পুলিশ বিক্রান্তকে বুরারি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী কর্মকর্তারা জানান, নিজেকে ধনী ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করতে এবং নারী কনস্টেবলদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে ইনস্টাগ্রাম ব্যবহার করতেন বিক্রান্ত।

পুলিশের অভিযোগ, বিক্রান্ত দামি গাড়ি ও বিলাসবহুল জীবনযাপনের ভিডিও দেখিয়ে ভুক্তভোগীদের আকৃষ্ট করতেন। তাদের বিশ্বাস অর্জন করে বিয়ের আশ্বাস দেওয়ার পর নানা অজুহাতে টাকা আদায় করতেন। এ ছাড়া আট ঘণ্টার জন্য বিলাসবহুল গাড়ি ভাড়া করে নারী কনস্টেবলদের কাউকে কাউকে নিয়ে ঘুরতে বের হতেন তিনি। বিক্রান্তের প্রতারণার শিকার হয়েছেন প্রায় ২০ জন নারী কনস্টেবল। ধারণা করা হচ্ছে, তারা সবাই একই ব্যাচের।

তবে প্রতারণার শিকার কয়েকজন নারী এখনও আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি।

আরও পড়ুন

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

পুলিশ জানায়, বিক্রান্তের প্রেমিকা দিল্লি পুলিশের একজন নারী কনস্টেবল। তদন্তকারীদের সন্দেহ, প্রেমিকার ব্যাচমেটদের মাধ্যমে নারী কনস্টেবলদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন বিক্রান্ত। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের লেনদেনে বেটিং অ্যাপ ব্যবহার করা হয়েছিল। কীভাবে অর্থ স্থানান্তর ও ব্যবহার করা হয়েছে, তা জানতে আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত করছেন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, একই ধরনের প্রতারণার অভিযোগে দিল্লিতে বিক্রান্তের বিরুদ্ধে ইতোমধ্যে পাঁচটি এফআইআর হয়েছে। মায়াপুরি, হরি নগর, ইন্দরপুরি ও পূর্ব জেলা সাইবার পুলিশ থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। গত জুনে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন বিক্রান্ত। বর্তমানে কেন্দ্রীয় জেলা সাইবার পুলিশ থানা তাকে জিজ্ঞাসাবাদ করছে। মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে।

কে

  • বিয়ে
  • প্রলোভন
এ সম্পর্কিত আরও খবর
বিয়ের দাবিতে স্কুলশিক্ষিকার অনশন, লাপাত্তা সহকারী জজ
বিয়ের দাবিতে স্কুলশিক্ষিকার অনশন, লাপাত্তা সহকারী জজ
বিজয়কে বিয়ের জন্য এক বছর বোঝান রাশমিকা, প্রেম নিয়ে মুখ খুললেন তারকা জুটি
বিজয়কে বিয়ের জন্য এক বছর বোঝান রাশমিকা, প্রেম নিয়ে মুখ খুললেন তারকা জুটি
বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! 
বিয়ের পিঁড়িতে বসছেন মিমি! 
রাশমিকাকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিজয়
রাশমিকাকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিজয়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X